রাঙ্গামাটির নৌযান অর্ধশতাধিক  শ্রমিকের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৫ পিএম, ২০২১-০৬-১৫

রাঙ্গামাটির নৌযান অর্ধশতাধিক  শ্রমিকের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

করোনা কালীন সময়ে সকল সেক্টরের মানুষ যাতে প্রধানমন্ত্রীর উপহার পায় সে দিকে আমাদের সকল দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে বলেও মন্তব্য করেন। 

গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে অর্ধশতাধিক নৌযান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরন কালে তিনি এ কথা বলেন। 

গতকাল রিজার্ভ বাজার  রাঙ্গামাটি নৌযান শ্রমিক অফিস  কার্যালয়ে প্রধানমন্ত্রীর নগদ অর্থ  বিতরণ করেন অন্যান্যের  মধ্যে  অতিরিক্ত  জেলা  প্রশাসক  মোঃ  মামুন  মিয়া,  নৌযান মালিক সমিতির সভাপতি  মোঃ মঈন উদ্দিন সেলিম, জেলা ত্রান কর্মকর্তা  মো রোকনুরজ্জামান্। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নগদ অর্থ  উপহার হিসেবে  নৌযান ৫০ জন শ্রমিকের মাঝে ২৫ হাজার টাকা বিতরণ  করা হয়।